মাগুরা সদরের নতুন ইউএনও’র প্রথম সভা বয়কট করলেন চেয়ারম্যানরা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিনিধিঃ

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানের প্রথম সভা বয়কট করলেন মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ১৩ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। বুধবার (২৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃংখলা বিষয়ক মাসিক সভায় না গিয়ে তারা এ বয়কটের সিদ্ধান্ত নেন।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী জানান, ১৬ জুলাই আসাফুর রহমান মাগুরা সদর উপজেলায় যোগদান করেন। এরপর থেকেই তিনি ইউনিয়নের বিভিন্ন চেয়ারম্যানদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ তাদের অনেক বরাদ্দ বাতিল করে দিয়েছেন। বুধবার সকালে তাকে আমার সাথে দেখা করার অনুরোধ জানালে তিনি আমার সাথে দেখা না করে আইন শৃংখলা মিটিংয়ে গিয়ে উপজেলা চেয়ারম্যানের জন্য নির্ধারিত চেয়ারে বসে থাকেন। বিষয়টি ইউনিয়নের চেয়ারম্যানরা দেখে আমাকে জানান। আমি ফোনে জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা আসাফুর রহমান আমাকে বলেন, এ বিষয়ে আপনার সাথে পরে কথা বলবো। সে কারনে ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ আমি ওই মিটিং এ না গিয়ে মিটিং বয়কোট করেছি।

এ বিষয়ে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের অভিযোগ অস্বীকার করে বলেন, যারা মিটিংয়ে উপস্থিতই হননি বা যাদের সঙ্গে কোন প্রকার পরিচয়পর্বই সম্পন্ন হয়নি তাদের সঙ্গে কীভাবে অসৌজন্যমূলক আচরণ করেছি জানি না।আর বরাদ্দ যেহেতু এ অর্থ বছরের বরাদ্দ অন্য অর্থ বছরে ব্যবহার করা যায় না। সে কারনে আপনা আপনি বরাদ্দ ফেরত চলে গেছে। আইন শৃংখলা মিটিংয়ের সভাপতি নির্বাহী কর্মকর্তা নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: