মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাগরিকা রায় ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আল ইয়াসিন শুভ নিলয়ের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. আবু তাহের মোহাম্মদ রাসেল, ডা. অমিত কুমার বিশ্বাস, ডা. জাকারিয়া বিন জাহিদ, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসান,স্বাস্থ্য পরিদর্শক সবিতা রাণী, ভারপ্রাপ্ত স্যানেটারি ইন্সপেক্টর মো. মজিবুল, ইপিআই টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালী, সিনিয়র স্টাফ নার্স জান্নাতুল ফেরদৌস, শেখ ফরিদুর রহমান প্রমুখ।
এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিদায় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্স, কর্মচারীদের সকলের কথায় ডা. আল ইয়াসিন শুভ নিলয় ও ডা. সাগরিকা রায়ের কর্ম সততা, নিষ্ঠা ও সেবার প্রতি মহানুভবতা উঠে এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের স্বল্প সময়ে রোগীর সেবার পাশাপাশি স্থানীয় মানুষের ভালবাসা। কিছু মানুষ থাকেন, যাঁরা কেবল পেশাগত দায়িত্ব পালন করেন না; বরং আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে প্রতিটি মানুষের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে নেন। একজন মেডিকেল অফিসার ডাঃ সাগরিকা রায় ২ বছর ও ডা. আল ইয়াসিন শুভ নিলয় ৯ মাস সময় স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন। ছিলেন মানবিক চিকিৎসক। এক হাতে ইনডোর থেকে শুরু করে আউটডোর, ভর্তি রোগীদের খোঁজখবর, সুবিধা অসুবিধা শুনে পরামর্শ দিতেন। সবকিছু যেভাবে দক্ষতা, ধৈর্য ও নিষ্ঠার সাথে সামলেছেন, তা সত্যিই এক অনন্য দৃষ্টান্ত।
শুধু হাসপাতালে গণ্ডির ভেতরেই নয়, সমগ্র শ্রীপুরের মানুষের কাছে তারা ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও ভরসার নাম। চিকিৎসায় তাঁদের জ্ঞান, পরম মমতা দিয়ে রোগী দেখা, সুনির্দিষ্ট ডিসিপ্লিন এবং চমৎকার অমায়িক ব্যবহার। এসবের গুণেই শ্রীপুরের প্রতিটি মানুষের কাছে তাদের এতটা প্রিয় হয়ে উঠা।
চিকিৎসা সেবার পাশাপাশি হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের খোঁজ রাখা, সকল কর্মকর্তা-কর্মচারীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং দিনশেষে সবার সাথে হাসিমুখে অমায়িক সম্পর্ক বজায় রেখে কাজ করার যে সংস্কৃতি তিনি তৈরি করেছিলেন, তা স্বাস্থ্য কমপ্লেক্সের গন্ডি পেরিয়ে স্থানীয় মানুষের কাছে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনারা যেখানেই যান না কেন, আপনাদের রেখে যাওয়া সেবা ও ভালোবাসার আলো শ্রীপুরবাসীর স্মৃতিতে চির ভাস্বর হয়ে থাকবে।
আপনাদের নতুন কর্মস্থল ও উত্তরোত্তর জীবনের জন্য রইলো আমাদের আন্তরিক শুভকামনা ও সুগভীর শ্রদ্ধা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সার্জন ডা. আসাদুল গালিব।

