মাগুরানিউজ.কমঃ
মাগুরার জেলার অন্যতম জনপদ নহাটা। নহাটার প্রাণ কেন্দ্র নহাটা বাজার। কয়েকদিনের প্রবল বর্ষণে নহাটা বাজার থেকে মিঠাপুরসহ বিভিন্নমুখী রাস্তাগুলো বিশেষকরে গঙ্গারামপুর পর্যন্ত প্রায় ৪ কি: মি: রাস্তার পুরোটাই এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।প্রতিদিনই ঘটছে ছোটো-খাটো দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, অনেক দিক থেকে স্থানীয় জনগণ প্রতিক্ষার প্রহর গুনছে এই বুঝি রাস্তার কাজ শুরু হয়। মাঝে মাঝে গুজবও ছড়ায় রাস্তার কাজ শুরু হবে। তাদের প্রত্যাশা মাগুরা জেলা প্রশাসন ও জেলা পরিষদ এ ব্যাপারে হস্তক্ষেপ করবে এবং দ্রুতই তাদের রাস্তার কাজ শুরু হবে।


