মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামের বিল্লাল হোসেন স্থানীয় খালে ঘুনি (মাছ ধরার যন্ত্র) পেতে মাছ ধরার সময় ৫ হাত লম্বা কালো ও হলুদ ডোরাকাটা বিরল প্রজাতির একটি সাপ ধরা পড়ে। মঙ্গলবার বিকালে সাপটি বনকর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গড়াই নদীর তীরে অবমুক্ত করা হয়। সাপটি দেখতে হাজার হাজার মানুষ ভিড় করে।

