মাগুরায় স্ত্রী-কন্যা হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

গর্ভবতী স্ত্রী ও পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার দায়ে আমিরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন মাগুরা আদালত। মৃতদণ্ডপ্রাপ্ত আমিরুল ইসলাম মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সোবহান মোল্লার পুত্র।

বুধবার মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এ্যাড. কামাল হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে ২০১১ সালের ৫ জুন সন্ধ্যায় আমিরুল তার গর্ভবতী স্ত্রী কবিতা খাতুনকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেন। এ ঘটনা তার ৫ বছরের মেয়ে জামিলা খাতুন দেখে ফেললে আমিরুল তাকেও গলা টিপে হত্যা করেন। পরে মৃতদেহ দুটি পাট ক্ষেতে মাটি চাপা দিয়ে তিনি পালিয়ে যান।

এ ঘটনার পর দিন কবিতার বাবা শালিখার চিলেডাঙ্গা গ্রামের রকিব মোল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আমিরুল ইসলামকে একমাত্র আসামি করা হয়।

তিনি আরও জানান, পুলিশ ঘটনার চার দিন পর ৯ জুন আমিরুলকে গ্রেফতার করেন। পরদিন তিনি আদালতে স্ত্রী ও কন্যা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, এ রায়ের বিরুদ্ধে আসামি উচ্চ আদালতে আপিল করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: