মাগুরায় আগুনে ছাই ৭ দোকান

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭টি দোকান। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার ইন্দ্রপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের গাড়ি দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় যার কারনে উত্তেজিত বাসিন্দারা একটি গাড়ি ভাঙচুর করে। এ সময় সাকিব নামের ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ শরিফুল ইসলাম (৩০) নামের স্থানীয় এক ব্যক্তিকে আটক করেছে।

আটক শরিফুল ইসলাম বলেন, আগুনে তাঁর চারটি ও এলাকার আনিস মাস্টারের তিনটি দোকান পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মহম্মদপুর ফায়ার সার্ভিসের লিডার জাহাঙ্গীর আলম জানান, বৈদুতিক শর্টসার্কিটের মাধ্যমে গত রাতে ইন্দ্রপুর বাজারে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের গাড়ি। কিন্তু দেরিতে যাওয়ার অভিযোগে স্থানীয়রা ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত করে। এ সময় ফায়ার সার্ভিস কর্মী সাকিব আহমেদ আহত হন। আগুনে সাতটি দোকানের যাবতীয় মালামাল পুড়ে যায়। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মহম্মদপুরের নোয়াহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) শাখাওয়াত হোসেন জানান, পুলিশ উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের শান্ত করে শরিফুলকে আটক করে। তাঁকে এখন পুলিশ হেফাজতে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: