মাগুরানিউজ.কমঃ
মাগুরার আকাশে আজ আষাঢ়ের মেঘ। বর্ষনে নিম্নাঞ্চলে পানি জমেছে। এই বৃষ্টি যেমন স্বস্তি নিয়ে এসেছে, তেমনি কাজের খাতিরে যারা বাইরে ছিলেন, তাদের পড়তে হয়েছে চরম বিড়ম্বনায়।
তারপরও আজ বৃষ্টিস্নাত একটি দিন, হাঁস পাখিদের আনন্দের উন্মাদনা, ব্যাঙ এর কোলাহল, মেঘের ভয়ানক গর্জন, জনমনে প্রশান্তি, সব মিলিয়ে আজ বৃষ্টির রাজত্ব চলছে মাগুরাতে।


