মাগুরানিউজ.কমঃ
আজ শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহ
- শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
- শ্রীপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- শ্রীপুরে গৃহবধূ লিমা খাতুন হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার
- শ্রীপুরে বিনামূল্যে পাট বীজ বিতরণ
- মাগুরা নিউজের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট রাজীব কুমার মিত্র জয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
- শ্রীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
- শ্রীপুরে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু, আহত ১ নারী
মাগুরা জেলার বুক চিরে বয়ে চলেছে নবগঙ্গা। মাছের অভাব রয়েছে, এ সব তকমা লেগে যাওয়া নবগঙ্গা নদীতে ফের প্রাণ ফিরেছে। নবগঙ্গায় পাওয়া যাচ্ছে মাছ! জেলে ও সৌখিন মৎস্য শিকারীদের হাতে ধরা পড়ছে টেংরা, চাপিলা, পুঁটি, নলা, রুই, কাতল, বোয়াল, শিং, মাগুর, কৈ, বাইমসহ নানা মাছ।
স্থানীয়রা বলছেন, প্রবল বর্ষনে নদীর পানি বেড়ে যাওয়ায় দেখা মিলছে মাছের।
নবগঙ্গা নদীর পারনান্দুয়ালী এলাকায় মাছ ধরছিলেন সোহেল হোসেন। তিনি বলেন, ‘কচুরিপানার নিচেই বেশি মাছ পাই। ছোট-বড় মিলিয়ে ভালোই মাছ পেয়েছি। সারাদিনে চার থেকে পাঁচ কেজি মাছ পাইছি।’
সোহেল হোসেনের মতো আরো অনেকেই এখানে মাছ ধরায় ব্যস্ত। কেউ নৌকা নিয়ে মাঝখানে গিয়ে বড়মাছ ধরার জাল ফেলছেন। আবার কেউ ‘ঠেলা জাল’ দিয়ে নদীর নিচ থেকে তীরে টেনে এনে মাছ ধরছেন। অনেকে আবার ‘হাত জাল’ দিয়ে মাছ ধরছেন। আর বরশি তো আছেই। দেখে মনে হচ্ছে, এ যেনো মাছ ধরার এক উৎসব।
মশারির কাপড় নিয়ে দুই দিকে কয়েক জন ধরে নদীর তীর ধরে ভেসে যাওয়া কচুরিপানার নিচ দিয়ে টেনে আনছেন কেউ কেউ। সেখানে পাওয়া যাচ্ছে ছোট মাছ।


