মাগুরায় সেঞ্চুরি হাকিয়েছে কাঁচা মরিচ!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় কাঁচা মরিচের দাম নিয়ে চলছে অস্থিরতা। বিক্রেতারা ইচ্ছেমতো ক্রেতাদের কাছ থেকে দাম নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সকালে মাগুরার শহরের প্রধান বাজার পুরাতন বাজারে কাঁচা মরিচের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বাগ্‌বিতণ্ডাও হতে দেখা গেছে।

সানোয়ারা বেগম নামের এক নারী কাঁচা মরিচের দাম শুনে বিক্রেতার সঙ্গে হইচই শুরু করেন। পুরাতন বাজারের একজন খুচরা বিক্রেতা তাঁর কাছে ২৫০ গ্রাম কাঁচা মরিচের দাম চান ৩০ টাকা। আর এক কেজি বা এর বেশি কিনলে ১০০ টাকা রাখা যাবে বলে জানান। সানোয়ারার বক্তব্য, গতকাল নতুন বাজার থেকে ৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছেন। এত দাম দেখে তখন অল্প পরিমাণ কেনেন। ভেবেছিলেন পুরাতন বাজারে দাম কম হবে। কিন্তু আজ বাজারে এসে দাম শুনে তিনি হতাশ। বিক্রেতার কাছে তাঁর প্রশ্ন, পুরাতন বাজারে দাম বেশি হবে কেন? এত বেশি হবে কেন?

মাগুরার বিভিন্ন স্থানে আজ প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

কয়েকজন বিক্রেতার সঙ্গে আলাপকালে তাঁরা মাগুরা নিউজকে বলেন, আড়ত থেকে বেশি টাকায় তাঁরা মরিচ কিনেছেন। তাই খুচরা বিক্রিও বেশি দামে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: