মাগুরানিউজ.কমঃ
প্রচণ্ড দাপদাহে যখন দুর্বিসহ হয়ে ওঠে জীবন, তখন একটু স্বস্তি পেতে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে মধুমাসের ফল তাল শাঁস।
মাগুরার হাট-বাজারে কিংবা স্কুল-কলেজের পাশে রাস্তার মোড়ে বিক্রেতারা হরদম বিক্রি করছে তাল শাঁস। কোন কোন বিক্রেতা ভ্যানে চড়িয়ে পাড়ায় পাড়ায় ঘুরে তাল শাঁস বিক্রি করে। গ্রামাঞ্চল ঘুরে তাল শাঁস কিনে শহরে বিক্রি করে জীবিকা নির্বাহ করছে অর্ধশতাধিক মানুষ।
গাড়ি থামিয়ে অনেক ক্রেতা পরিবারের জন্য কিনে নিয়ে যাচ্ছে তাল শাঁস। রিকশাচালক থেকে শুরু করে সকল শ্রেণী-পেশার মানুষ মৌসুমী ফল তালশাঁস কিনতে ভিড় করছে রাস্তার মোড়ে।


