রমজানের আগেই চড়া মাগুরার সবজির বাজার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

রোজা শুরুর আগেই মাগুরার সবজি বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে শসা, টমাটো, বেগুনসহ বেশির ভাগ সবজি। সবজির সাথে পাল্লা দিয়ে বেড়েছে মাছ ও মাংসের দামও। বিক্রেতা বলছেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় দাম সামান্য বেড়েছে। তবে ক্রেতাদের দাবি, সরকারের নিয়ন্ত্রণ না থাকায় পাইকারি বাজার থেকে শুরু করে খুচরা বাজারে লাগামহীন হয়ে পড়েছে মুনাফাভোগীরা।

বাজার ঘুরে দেখা যায়, শসা বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪০ টাকা, গেল সপ্তাহে প্রতি কেজি শসা বিক্রি হয়েছিল ৩০ টাকায়। টমেটো বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকা, গেল সপ্তাহে টমাটো বিক্রি হয়েছিল ৩০ থেকে ৪০ টাকায়। বেগুন প্রতিকেজি ৫০ টাকা, কাঁচা মরিচ প্রতিকেজি ৮০ থেকে ১০০ টাকা। যদিও গেল সপ্তাহে ৩০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছিল।

এছাড়া আগেও সপ্তাহের মত চলতি সপ্তাহেও বাড়তি দামে বিক্রি হয়েছে অন্যান্য সবজি।

বাজারে আসা সাজ্জাত হোসেন নামে এক ক্রেতা বলেন, দুই একদিন পরেই সংযমের মাস শুরু হবে। কিন্তু বাজারের বিক্রেতারা বেপরোয়া হয়ে উঠেছে।

সবজি বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, গরম বাড়ায় বাজারে কাঁচামালের সরবরাহ সামান্য কম। এছাড়া রমজানে সময় বেগুন, টমেটো, লেবু, কাঁচামরিচের চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: