মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার গ্রামে সোমবার সকালে ঝড়ে ঘরের মধ্যে চাপা পড়ে সাজেদা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের কৃষক সৈয়দ আলীর স্ত্রী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, ভোরে কালবৈশাখী ঝড়ে আমলসার গ্রামের কৃষক সৈয়দ আলীর টিনের বসত ঘরটি ভেঙ্গে পড়ে। এতে ঘরের মধ্যে ফসল রাখার মাটির চালাটি ভেঙ্গে মাথার উপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি জিডি হয়েছে।


