যুদ্ধাপরাধ মামলার প্রধান আসামী আমজেদ গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ

ওয়েব প্রতিবেদক –

যুদ্ধাপরাধের মামলায় যশোরের বাঘারপাড়ার আমজেদ মোল্লা গ্রেফতার হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

আমজেদ মোল্লা যশোরের বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের মৃত. সোবহান মোল্লার ছেলে।

বাঘারপাড়া থানার ওসি শেখ মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মাগুরার শালিখা উপজেলার সীমাখালি গ্রামের (যশোরের বাঘারপাড়া উপজেলার পার্শ্ববর্তী গ্রাম) রজব আলী বিশ্বাসের ছেলে মামলার বাদী খোকন বিশ্বাস জানান, ১৯৭১ সালের ১৫ আগস্ট মাগুরার সীমাখালি বাজারের পাশে আমবাগানের দাঁড়িয়ে ছিলেন আসামি আমজেদ রাজাকারের নেতৃত্বে ১০-১২ জন। তারা মামলার বাদীর পিতা রজব আলী বিশ্বাসকে অপহরণ করে যশোরের বাঘারপাড়া থানার চাঁদপুর গ্রামে ইফাজ মোল্লার আমবাগানে নিয়ে যান। সেখানে বাদীর পিতাকে গামছা দিয়ে চোখ ও দড়ি দিয়ে হাত বেঁধে বাগানের দক্ষিণপাশে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এ ঘটনায় প্রথমে তিনি মাগুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। কিন্তু মাগুরার আদালত গত ৬ এপ্রিল মামলাটি ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে’ প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী খোকন বিশ্বাস জানান, মামলায় তারা আমজেদ মোল্লা ও কেরামত মোল্লা, ওহাব এবং ফসিয়ার মোল্লাকে আসামি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: