ধান বীজ উৎপাদনে মাগুরার সাফল্য

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

 

চলতি বোরো মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  সহযোগিতায় চাষি পর্যায়ে উন্নত মানের ৭২০ মেট্রিক টন বীজ উৎপাদন করেছেন মাগুরার ২৪০ জন কৃষক। ভালো বীজ তৈরি করে নিজেরা আর্থিক লাভবান হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বীজ সরবরাহ করে ধান উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখছেন তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চাষি পর্যায়ে উন্নত মানের ধানবীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায়  (২য় পর্যায়) মাগুরা সদরে ৯০ জন,  শ্রীপুরে ৩০ জন, মহম্মদপুরে ৩০ জন ও শালিখা উপজেলায় ৯০ জন কৃষক চলতি বোরো মৌসুমে এক একর করে জমিতে বোরো বীজ ধানের আবাদ করেন।

এসব প্রদর্শনী প্লটে বিনা ২৮, ব্রি-৫৮ ও ব্রি-২৮ ধানের আবাদ করা হয়। প্রতি একরে (১০০ শতক) ৩ মেট্রিক টন (৩ হাজার কেজি) বোরো বীজ উৎপাদন হয়েছে। সে হিসেবে জেলায় এবার ৭২০ মেট্রিক টন বীজ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

 

 

 

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পার্থ প্রতীম সাহা বলেন, আধুনিক পদ্ধতিতে উৎপাদিত বোরো বীজের ফলন ভালো হয়েছে। উৎপাদিত বীজ পরীক্ষা-নিরীক্ষা করে অত্যন্ত উঁচু মান পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: