গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেলটি দুর্ঘটনাক্রমে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় শাওন বিশ্বাস (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও লিটন হোসেন (২১) নামে অপর আরোহী আহত হয়েছেন।

শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন বিশ্বাস শ্রীপুরের চন্দ্রপাড়া গ্রামের এবাদত বিশ্বাসের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। পরে আহত লিটনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: