লোগো উন্মোচন- বেলনগর সঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম পূনর্মিলনী

মাগুরানিউজ.কমঃ 

বিশেষ প্রতিবেদক – 

মাগুরার সদর উপজেলার ঐতিহ্যবাহি বেলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাজধানীর মহম্মদপুরে অবস্থিত ক্যামব্রিয়ান স্মার্ট ক্যাম্পের কনভেনশন হলে পুনর্মিলনীর লোগো উন্মোচন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন তুষার ইসলাম। এরপর স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের পরিচয় পর্ব শেষে আলোচনাসভা ও লোগো উন্মোচন পর্ব।

স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ডাঃ রাহুল মিত্র এর পরিচালনা ও সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজকদের অন্যতম সাংবাদিক শাহিনুর ইসলাম।

বক্তব্য রাখেন নুরুজ্জামান শিমুল, মুস্তাফিজুর রহমান, আহ বাবুর রব হাবু, গোলাম মোহাম্মাদ আলিমুদ্দিন, আমিনুল ইসলাম দিপক, মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ নূরুল হাসান মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ দারুল ইসলাম, মোঃ টিপু,নূর মোহাম্মদ, মোঃ শারিফুল ইসলাম, মোঃ মহিবুল্লাহ খোকন, মোঃ কায়সার হামিদ লোভন, মোঃ মিরাজুল ইসলাম, রাশেদুজ্জামান ডিউক, রফিকুল ইসলাম, মোঃ ইকবাল, মাহমুদ আরিফুল আলোম সোহাগ, ডাঃ জনহিত মিয়া প্রমুখ। স্কুলের শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রীঅনুষ্ঠানে উপস্থিত ছিনেন।

আলোচনা শেষে কেক কেটে প্রথম পুনর্মিলনীর লোগো উন্মোচন এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই ক্ষুদে গানরাজ উদয়, সর্না, সেরাকন্ঠের ইমরান খন্দকার এবং মাগুরার মেয়ে মহুয়া লিপি এবং কবিতা পাঠ করেন পুরষ্কারপ্রাপ্ত আবৃত্তি শিল্পী উম্মে হাবিবা ইসলাম।

আয়োজকদের অন্যতম সাংবাদিক শাহিনুর ইসলাম জানান, আগামী বছরের জানুয়ারিতে এই পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পূনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহনের জন্য আয়োজকদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ‘মাগুরা নিউজ’ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: