ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরার শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় ফরহাদ কাজী (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার টুপিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরহাদ শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের তোফাজ্জেল কাজীর ছেলে ও খামারপাড়া বাজার এলাকায় আলোকিত প্রাইভেট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজার থেকে বাইসাইকেলযোগে নিজ বাড়ি ফেরার পথে টুপিপাড়া গোরস্থান মোড়ে পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ওপর পড়ে যায় ফরহাদ। এ সময় শ্রীপুরগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় শ্রীপুর থানার একটি মামলা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: