মাগুরা হাসপাতালে আন্তর্জাতিক মানের অপারেশন থিয়েটারের ঘোষণা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে। ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাগুরা-১ আসনের এমপি এ্যাড. সাইফুজ্জামান শিখরের সভাপতিত্বে হাসপাতাল তত্ত্বাবধায়কের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাইফুজ্জামান শিখর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে একটি আন্তর্জাতিক মানের অপারেশন থিয়েটার স্থাপনের ঘোষণা দেন। এ ছাড়া মা ও শিশুদের জন্য সব ধরনের সুবিধা সম্পন্ন পৃথক ওয়ার্ড স্থাপনের কথা জানান।

সভায় জেলা প্রশাসক আলী আকবর, মাগুরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অলোক কুমার সাহা, সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার স্বপন কুমার কুণ্ডু, ভারপ্রাপ্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বক্তব্য রাখেন।

সভায় অভিযোগ ওঠে, মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে সরকারি ওষুধের মজুদ থাকা স্বত্ত্বেও ওষুধ বিতরণে দায়িত্বরতরা হাসপাতালে ভর্তি রোগীদের ছোট ছোট মোটা কাগজের বিশেষ স্লিপে ওষুধ লিখে বাইরে দোকান থেকে ওষুধ কিনতে বাধ্য করেন। এ ছাড়া হাসপাতালে দালালদের ভয়াবহ উপদ্রুপ রয়েছে। রয়েছে ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন, জনবলের সমস্যা।

সভায় উপস্থিত মাগুরা-১ আসনের সংসদ সদস্য এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহনের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালটিকে দালাল মুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া অন্যান্য সমস্যা সমাধানে স্ব-স্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: