ইজিবাইক চালকের লাশ উদ্ধার, হত্যা মামলা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক – 

মাগুরা সদর উপজেলায় রানা বিশ্বাস (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার সাচানি গ্রামের একটি মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা ফুল মিয়া বিশ্বাস রাতেই মাগুরা সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বাদী ফুল মিয়া বিশ্বাস এজাহারে উল্লেখ করেছেন, তাঁদের বাড়ি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার হাট গোপালপুর গ্রামে।

মামলার এজাহারে বলা হয়, নিহত রানা পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। ১৫ সেপ্টেম্বর তিনি ইজিবাইকটি ৭০ হাজার টাকায় বিক্রি করে দেন। এই টাকা তাঁর কাছেই ছিল। গত মঙ্গলবার দুপুরে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর ফেরেননি। পরদিন সকালে লোক মারফত ছেলের মৃত্যুর খবর পান বাবা। অজ্ঞাত ব্যক্তিরা রানাকে হত্যা করে ফেলে রেখে গিয়েছে বলে ধারণা তাঁর বাবার।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: