শ্রীপুরে ৩০০ একর জমি নিয়ে ‘অর্থনৈতিক অঞ্চল’

মাগুরানিউজ.কমঃ 

বিশেষ প্রতিবেদক –

সরকারের ১০০টি অর্থনৈতিক অঞ্চলের একটি হচ্ছে মাগুরার শ্রীপুরে। দেশের দক্ষিন-পশ্চিম অঞ্চলের জেলা মাগুরার সঙ্গে স্থল ও নৌ, মোংলা সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, বেনাপোল আন্তর্জাতিক স্থল বন্দর ও যশোর বিমান বন্দরের সঙ্গে যোগাযোগ রয়েছে। শ্রীপুর উপজেলার মাঝাইল ও রাজধরপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে প্রায় ৩০০ একর জমির উপরে গড়ে উঠছে বিদেশি বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চল। এই অর্থনৈতিক অঞ্চলে কোরিয়াসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে, যেখানে আন্তর্জাতিক মানের সব ধরনের রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন হবে।

এখানে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ থাকবে বলে ধারনার কথা জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।  বাংলাদেশে মোট ১০০ টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বেজা।

বর্তমান সরকারের এই পদক্ষেপ শিল্প উন্নয়নের সময় উপযোগী একটি পদক্ষেপ বলে মনে করছেন অভিজ্ঞ মহল। গত জুনমাসে মাগুরা এক আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, প্রাথমিক গণশিক্ষা সচিব আকরাম হোসেন, জেলা প্রশাসক আলী আকবরসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা এলাকাটি ঘুরে দেখে গেছেন। ইতোমধ্যে আরও দুটি যাচাই কমিটি এলাকাটি পরিদর্শন করে গেছেন। জমি অধিগ্রহণের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: