মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আলী আকবরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

সভায় মাগুরা-১ আসনের এমপি এ্যাড. সাইফুজ্জামান শিখর একটি উন্নত, আধুনিক এবং আলোকিত মাগুরা গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এসময় সভায় স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ,সড়ক, যোগাযোগ, পানি উন্নয়ন, বন ও পরিবেশ উন্নয়নসহ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয় ।

এতে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) আক্তারুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বপন কুমার কুণ্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহেল কাফিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

ছবি-সৌজন্য।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: