১৫ বার মাগুরা জেলা চ্যাম্পিয়ন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

৪৮ তম জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর ফুটবলে (বালক) ফাইনালে মাগুরা জেলা চ্যাম্পিয়ন হয়েছে মহম্মদপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী সরকারি আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়।

১৪ সেপ্টেম্বর শনিবার মাগুরা বীরমুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শালিখার শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয় দলকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়।

বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন শাহীন জানিয়েছেন, জাতীয় স্কুল ফুটবলে এই নিয়ে একটানা ১৫ বার মাগুরা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করল আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়।

আজ স্কুলে অনুষ্ঠিত প্রাত্যহিক সমাবেশে প্রধান শিক্ষক জনাব এ.কে.এম নাসিরুল ইসলাম সকল শিক্ষার্থী, খেলোয়াড়, সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীসহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

ছবি-সৌজন্য।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: