শ্রীপুরের শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

দেশব্যাপী আওয়ামী লীগের শান্তি সমাবেশের অংশ হিসেবে মাগুরার শ্রীপুর শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে খামারপাড়া বাজারে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত।

শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদশা’র সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, জেলা সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু আনছার নাজাত আশা, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রসুল মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা কাজী জালাল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহাসিন মোল্লা, শ্রীকোল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুলন মিয়া, উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান লাল্টু প্রমুখ।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: