শ্রীপুরের দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

দেশব্যাপী আওয়ামী লীগের শান্তি সমাবেশের অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওজেশ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত।

দ্বারিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাবুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, জেলা সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগ নেতা আরজান বাদশা, দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুল, সাধারণ সম্পাদক মাসুম কামাল, দ্বারিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল রাহুল প্রমুখ।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: