আজ শনিবার, নভেম্বর ২৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী
- শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
- প্লাস্টিক পণ্যের দাপটে বিপন্ন বাঁশ ও বেত শিল্প: অস্তিত্ব সংকটে কারিগররা
- জিও ব্যাগে ভরসা নেই, স্থায়ী ব্লক বাঁধে বাঁচতে চায় নদীপাড়ের মানুষ
- সরকারি অর্থে খনন করা খাল দখল করে কৃষিজমি, ব্যবস্থা গ্রহণের আশ্বাস ইউএনও'র
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন চিকিৎসকের বিদায় সংবর্ধনা
- শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত
- শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন
- শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শ্রীপুরের যৌথ উদ্যোগে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজী।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মনীর অর্ণব।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা জোয়ার্দার শফিউর রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসান, উপজেলা প্রাণিসম্পদ উপ-সহকারী কর্মকর্তা ফরিদুর রহমান, সফল খামারি মো. ইদ্রিস আলী, রথীন্দ্রনাথ রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর শিল্পকলা একাডেমির পরিচালক সাংবাদিক আশরাফ হোসেন পল্টু।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় তিনজন বিজয়ীর হাতে পুরস্কার ও ১০জন সফল খামারি উদ্যোক্তার মাঝে বিভিন্ন প্রকারের ওষুধ তুলে দেওয়া হয়।

