শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

দেশব্যাপী আওয়ামী লীগের শান্তি সমাবেশের অংশ হিসেবে মাগুরার শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩ টায় উপজেলা শহীদ মিনার স্মৃতিস্তম্ভ চত্ত্বরে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত।

শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা পঙ্কজ সাহা, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, জেলা সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলিনুর মোল্লা, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা বাবুল রেজা প্রমুখ।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: