কলাগাছের সাথে এ কেমন শত্রুতা!

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। গত সোমবার রাতের আধারে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের ওহাব মণ্ডল নামে এক ভ্যানচালকের কলা বাগানের ধরন্ত ২’শ টি কলাগাছ কেঁটে দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ওহাব মণ্ডল বাদী হয়ে শ্রীপুর থানায় প্রতিবেশী সাদ্দাম ফকির ও আনারুল ফকির নামে ২ জনের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। নেক্কারজনক এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী ওহাব মণ্ডল বলেন, ৩৮ শতাংশ জমির ২’শ টি ধরন্ত কলাগাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে সাদ্দাম ফকির ও আনারুল ফকির। তাদের সাথে আমার পূর্ব শত্রুতা রয়েছে। এ শত্রুতার জেরেই তারা আমার কলাগাছ কেটে দিয়েছে। সবগলো গাছের মূল অংশ কেটে গেছে। একটা গাছও বাঁচবে না। আমি এ ঘটনার পর কলাবাগান থেকে বাড়িতে আসার সময় তারা আমাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং এ বিষয়ে কোন কিছু করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত সাদ্দাম ফকির বলেন, আমার নিজের একটি চা এবং মুদিখানার দোকান আছে। ওইদিন রাতে যে সময়টায় কলাগাছ কাটার কথা বলেছেন সে সময়টা আমি দোকানে ছিলাম। আমি তাদের কলাগাছ কাটিনি। আমাকে পারিবারিক ঝগড়ার জেরে অভিযুক্ত করেছে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম জানান, এ বিষয়ে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ ও গিয়েছিল। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: