শ্রীপুরে ভাতাভোগীদের ভাতা প্রদানের সমস্যা ও করণীয়-শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সকালে ‘সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ভাতাভোগীদের ভাতা প্রদানের সমস্যা ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার সেমিনারে সভাপতিত্ব করেন।

উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে সমাজসেবা অফিসার ওয়াসিম আকরামের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, গয়েশপুর ইউপি চেয়ার‌্যমান মোঃ আব্দুল হালিম মোল্লা, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব হোসেন খান ও সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন প্রমুখ।

সেমিনারে সরকার প্রদত্ত বিভিন্ন ধরনের ভাতাভোগীদের ভাতা গ্রহণে নানাবিধ সমস্যা ও এ সমস্যা থেকে উত্তরোণের বিষয়ে আলোচকরা বক্তব্য রাখেন। সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

 

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: