বিশেষ প্রতিবেদক –
প্রশাসনিক দাপ্তরিক কাজের অংশ হিসেবে স্কুল পরিদর্শনে গিয়ে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, আদর্শ ছাত্রের নীতি-নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতাসহ নানা বিষয়ের উপর ক্লাস নিয়েছেন মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন কবীর।
মঙ্গলবার শ্রীপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর শ্রীপুর সরকারি এম,সি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের পারিপার্শ্বিক অবস্থা লেখাপড়ার মান ও শিক্ষকদের আচার- আচরণে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি প্রতিটি ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং একজন আদর্শ ছাত্রের নীতি-নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতাসহ নানা বিষয়ে আলোকপাত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তামোঃ ইয়াছিন কবীর বলেন, কাজের অংশ হিসেবে প্রায় সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শনে যেতে হয়। এসময় আমি কাজের ফাঁকে স্কুলগুলোতে ঢুকে ক্লাস নিই। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নীতি-নৈতিকতা সম্পর্কেও অবগত করি। তাদের দেশ প্রেম, সামাজিক দায়বদ্ধতা এবং সত্যিকারের একজন মানুষ হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করি।


