সুশাসনের দাবিতে মাগুরায় জাসদের স্মারকলিপি

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক – 

সকলক্ষেত্রে জনগণের হয়রানি বন্ধ এবং শাসন-প্রশাসনে সুশাসন নিশ্চিত করার দাবিতে বুধবার মাগুরায় জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি দেয়া হয়েছে।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন জাসদ নেতৃবৃন্দ। স্মারকলিপি গ্রহণ করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর।

এ সমসয় জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান চপল, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্ত্তি, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু, জেলা জাসদ নেতা ওহিদুল ইসলাম ফনি, জাতীয় আইনজীবী পরিষদের আহ্বায়ক এ্যাড. আমেনা বেগম লাবনি, জাসদ ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: