শ্রীপুরে পাটের গুদামে আগুন, ৩ কোটি টাকার ক্ষতি।

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মাগুরার শ্রীপুর ও পাশ্ববর্তী ঝিনাইদহ জেলার শৈলকূপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্য ও স্হানীয়দের দীর্ঘ ৮ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১২টি গুদামঘর, গুদামে থাকা ৬ হাজার ৬’শ ৫০ মন পাট, অন্যান্য ফসল ও একটি রান্নাঘর ভষ্মিভূত হয়েছে বলে জানা গেছে।

No description available.

মাগুরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক মোহম্মদ আলী সাজ্জাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দীর্ঘ ৮ ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি পাটের গুদামঘর, গুদামঘরে থাকা অন্য সব ফসল ও একটি রান্নাঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: