শ্রীপুরে বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি দুলাল মোল্লার ইন্তেকাল। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব মোল্লা ওসমান গনি (দুলাল) স্ট্রোকজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি শুক্তবার রাত ১০ টা ৫০ মিনিটের দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নোহাটা দাখিল মাদ্রাসার প্রাক্তন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার যোহর বাদ সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও নামাজে জানাজা শেষে তাঁর মরদেহ সব্দালপুর-নোহাটা সম্মিলিত কবরস্থানে দাফন করা হবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: