শ্রীপুরে ভয়াবহ অগিকান্ডে ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে ভয়াবহ অগিকান্ডে ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন মাগুরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আবু নাসের বেগ। মঙ্গলবার দুপুরে তিনি লাঙ্গলবাঁধ বাজারে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, খোঁজ খবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রাথমিকভাব তিনি ১২ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে এক বান্ডিল টিন ও তিন হাজার করে টাকা এবং ক্ষতিগ্রস্ত ২টি পরিবারকে দুই বান্ডিল করে টিন ও ছয় হাজার করে টাকা প্রদান করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ আবদুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, জেলা ত্রাণ কর্মকর্তা মো. নুরুজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানদ কুন্ডু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবারুল ইসলাম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম মোল্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপ-সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তগণ।

উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে লাঙ্গলবাঁধ বাজারের ১২ টি গুদাম ঘর আগুন লেগে আনুমানিক ৬ হাজার ৬৫০ মণ পাট, মসুর, পেঁয়াজ, রসুন ও ধান পুড়ে যায়। এতে আনুমানিক ৩ কোটি টাকার ক্ষতি সাধিত হয়। শ্রীপুর ও শৈলকুপা ফায়ার সর্ভিস ও সিভিল ডিফন্সের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: