শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে ব্যাটারী চালিত ভ্যান ও মোটরসাইকেলের মুখোমৃখি সংঘর্ষে নাহিদ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একই ঘটনায় দিহান (১৮) ও শহিদুল ইসলাম (৩০) নামে ভ্যানের দুই যাত্রী আহত হয়েছে। আহত দিহান মাগুরার শ্রীপুর উপজেলার কুছা ইছাপুর গ্রামের মজলু মোল্লার ছেলে এবং শহিদুল ইসলাম একই উপজেলার তারাউজিয়াল গ্রামের হোসেনের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের গয়েশপুর ইউনিয়নের সাবিনগর তামিমুল কুরআন মাদ্রাসা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাহিদ হোসেন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দলিলপুর গ্রামের নায়েব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওই তিনজন পাকা সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক নাহিদ হোসেনকে মৃত ঘোষনা করেন। অপর দুইজন শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। নিহতের পরিবার থেকে এ বিষয়ে কোন অভিযোগ করবেন না বলেও আমাকে জানিয়েছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: