আজ রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় ঢাকা-খুলনা মহাসড়ের ছয়ঘরিয়া এলাকায় (হাজাম বাড়ী) স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে একটি বাস ধাক্কা দিলে ওই বাসের এক যাত্রী নিহত হন। বৃহস্পতিবার সকালে দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রী নরসিংদী জেলার সানের বাড়ি গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে।
মো. আলী (৫০)।
দুর্ঘটনায় বাসের আরও তিন যাত্রী আহত হয়েছেন। তারা হলেন, লিয়াদ হোসেন (৩৪), মো. আমির হোসেন (২৭) ও শান্ত মোল্লা (২৫)।
আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিশারুল ইসলাম বলেন, মামুন পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে নরসিংদী থেকে যশোরের উদ্দেশে আসছিল। ছয়ঘরিয়া এলাকায় এসে বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। তিনি বলেন, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

