শ্রীপুরে পৃথক অভিযানে ৬৯ বোতল ফেনসিডিল সহ ৩ জন আটক

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে শ্রীপুর থানা পুলিশের পৃথক অভিযানে ৬৯ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে আটক করা হয়েছে। রোববার দুপুর ১২ টা ৫৫ মিনিটে প্রথম অভিযানে ৫১ বোতল ফেনসিডিল সহ ১ জনকে আটক করা হয়। পরে একই দিন রাত ৮ টার দিকে দ্বিতীয় অভিযানে ১৮ বোতল ফেনসিডিল সহ ২ জনকে আটক করে শ্রীপুর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী আশিকুল ইসলাম আরিফ (২৪) ঢাকা জেলার ধামরাই উপজেলা সদরের দক্ষিণপাড়া গ্রামের আলী আকবরের ছেলে। আসামী আমির হোসেন (২৬) কুমিল্লা জেলার দেবিনগর উপজেলার হোসেনপুর গ্রামের আনু মিয়ার ছেলে এবং অপর আসামী নাজিমুদ্দিন (২৬) একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানান, রোববার দুপুরে উপজেলার নাকোল ইউনিয়নের ওয়াপদা নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে বিশেষ অভিযানকালে শ্রীপুর থানার এসআই মিশুক ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদে জানতে পারেন যে, যশোর থেকে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে ঢাকাগামী হানিফ পরিবহনে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা নামক স্থানে উক্ত পরিবহনটি গতিরোধ করে আশিকুল ইসলাম আরিফকে আটক পূর্বক ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপর অভিযানে একই স্থান থেকে খান পরিবহনের যাত্রী আমির হোসেন ও নাজিমুদ্দিনকে আটক পূর্বক ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম বলেন, আটককৃত ৩ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: