শালিখায় আমন ধানের ভালো ফলনের আশা। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-

 শালিখায় চলতি বছর আমন ধানের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। ধানের গোছা ভালো হওয়ায় চাষিদের পরিবারে বইছে খুশির জোয়ার। ইতোমধ্যে বেশ কিছু এলাকায় ধান পেকে গেছে।উপজেলার প্রত্যেক এলাকায়ই আগাম আমন ধান কাটা শুরু হয়েছে। ধান কাটা ডিসেম্বর  মধ্যে শেষ হবে বলে কৃষকরা জানিয়েছেন।
তবে এবার সময়মতো বৃষ্টি না হওয়ায় চলতি বছর কিছু কিছু জমিতে  ফলন ভালো না হওয়ার সম্ভবনা রয়েছে।
শালিখা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৪,৫৫০ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এবছর ৪১০ হেক্টর জমি বেশি চাষ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা এখন পর্যন্ত নির্ধারণ হয়নি।
আড়পাড়া গ্রামের কৃষক সন্তোন রায় জানান, এবছর বেশ কয়েক একর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করেছি। ফলনও ভালো হবে বলে আশা করছি। তবে এবছর তীব্র রোদ ও সময়মতো বৃষ্টি না হওয়ায় ভালো ফলনে কিছুটা চিন্তা রয়েছে।।
একই গ্রামের আজমত বিশ্বাস, রবিন মন্ডল, আমিনুর রহমান, ভাটোয়াইল গ্রামের নাজমুল ইসলামসহ আরো অনেকেই বলেন, অন্য বছরের তুলনায় এ বছর আমন ধানের ফলন ভালো হবে। আশা করি সঠিক বাজার মূল্য পেলে আমরা কৃষকরা লাভবান হবে ।
শতখালী গ্রামের লিয়াকত আলী ও আজিজ বিশ্বাস বলেন, ৫ একর জমিতে আমাদের ধান আবাদ হয়েছে। ধানের ফলনও ভাল হবে আশা করি।
ধনেশ্বরগাতী গ্রামের বিকাশ বিশ্বস বলেন এক সময়  যেসব জমিতে আমন ধান চাষ করা যায়নি, এ বছর সেসব জমিতে ধানের বাম্পার ফলনের সম্ভবনা আছে। গবেষক শ্রী ইন্দ্রনীল বিশ্বাস বলেন এবছর বিঘা প্রতি ১৯-২০ মণ ধান হবে বলে আশা করা যাচ্ছে। ফলন ভালো হওয়ার সম্ভবনায় কৃষকদের মধ্যে আনন্দ বিরাজ করছে তবে চলতি বছর তীব্র রোদ ও সময় মতো বৃষ্টি না হওয়ায় ফলনে  কিছুটা আশংক্ষা রয়ছে।আর তেলসহ সব কিছুর দাম বেড়ে যাওয়ার কারনে খরচ বেশী হয়েছে।কৃষকরা চিন্হিত রয়েছে ধানের সঠিক মূল্য পাবেন কিনা।
শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর হোসেন জানান, কৃষি বিভাগের সুষ্ঠু তদারকি এবং আবহাওয়া অনুকূলে থাকায়  আমন ফসলে পোকার আক্রমণ এবং রোগবালাইয়ের প্রকোপ নেই বললেই চলে। তবে চলতি মৌশুমে তীব্র রোদ ও সময়মতো বৃষ্টি না  ফলনে কিছুটা শঙ্কা রয়েছে।তবে উজেলায় সার্বিকভাবে আমন ধানের ফলন ভালো হবে।
April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: