মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা শহরের ঢাকা রোড কাঁচা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় লিমন হোসেন (২৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। লিমন যশোরে ডিএসবিতে কর্মরত ছিলেন। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। ছুটি শেষে মোটরসাইকেলে করে কর্মস্থল যশোরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মাগুরা-ঢাকা মহাসড়কের শহরের ঢাকা রোড কাঁচা বাজার এলাকায় একটি ট্রাক পুলিশ সদস্য লিমনের মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ চালক জিয়াউরসহ ট্রাকটি আটক করেছে। মাগুরা থানায় মামলা হয়েছে। মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: