মাগুরা সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

রবি ও খরিপ-১ মৌসুমে ফসল উদপাদন বৃদ্ধির লক্ষ্যে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ হাজার ৩৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

২০১৮-১৯ প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ভুট্টা, সরিষা, বিটি বেগুন এবং খরিপ-১ মৌসুমে মুগডাল ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষে আজ মঙ্গলবার সদর উপজেলার কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আলী আকবর।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, সদর উপজেলা কৃষি অফিসার রুহুল আমীন, মাগুরা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।

সদর উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, সরিষা উৎপাদনের জন্য ১ হাজার ৭০০ জন, ভুট্টা চাষের জন্য ২০০ জন, মুগডাল চাষের জন্য ৪৬০ জন, তিল চাষের জন্য ৯৮০ জন এবং বিটি বেগুন উৎপাদনের জন্য ৫ জন কৃষককে এ সার ও বীজ দেয়া হয়।

এর মধ্যে জন প্রতি  ভুট্টা চাষের জন্য ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এ ছাড়া সরিষা চাষের জন্য ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, বিটি বেগুন চাষের জন্য ২০ গ্রাম বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার, মুগডাল চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কোজি ডিএপি,  কোজি এমওপি এবং তিলচাষের জন্য ১ কেজি বীজ ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: