মাগুরায় ‘ইয়াবাসহ’ মা-মেয়ে আটক

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা শহরের অভিজাত এলাকায় অভিযান চলিয়ে মা ও মেয়েসহ ৩জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা, গাঁজা এবং মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বুধবার (৭ নভেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-শহরের কলেজ পাড়ার মোকলেছুর রহমানের স্ত্রী মনিরা বেগম (৩৮) ও তার মেয়ে ফারিয়া তাবাস্সুম মুক্তি (১৮) এবং মোসাদ্দেক।

সদর থানার পরিদর্শক অপারেশন সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাজার থেকে মোসাদ্দেক নামে এক যুবককে ৩০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। এসময় ওই যুবক জানান সে মনিরা ও তার মেয়ের কাছ থেকে ইয়াবা কিনেছেন।

পরে তার দেওয়া তথ্যর সুত্র ধরে এস আই আলমগীর, এস আই রেজাসহ পুলিশের একটি দল ওই যুবকের মাধ্যমে ইয়াবা কেনার ফাঁদ পেতে কলেজ পাড়ায় মোকলেছুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এসময় তাদের কাছে থাকা পুতুলের ভেতর থেকে এবং ঘরের বিভিন্ন জায়গা তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়ায় তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, আটক মা-মেয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: