শ্রীপুরে ছাত্রদের মধ্যে মারামারির ঘটনাকে সামাজিক দ্বন্দ্বে নেওয়ার পায়তারা। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে কাজলি ইসলামীয়া দাখিল মাদ্রাসার এক ছাত্রকে মারধরের ঘটনাকে সামাজিক দ্বন্দ্ব নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল স্বাধীন বিশ্বাসকে মারধর করে ওই প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী। কিন্তু স্বাধীন বিশ্বাস পবন মল্লিক, ওই প্রতিষ্ঠানের সভাপতি ইরাদ বিশ্বাস ও লেখন বিশ্বাসসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করে।

এ বিষয়ে ওই রাতে একাধিকবার পবন মল্লিকের সাথে কথা বলার চেষ্টা করলে তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে তার সাথে কথা বলে জানা যায়, ওই দিনের ঘটনায় তিনি সেখানে ছিলেন না। মূলত প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে। এখানে একটি চক্র বিষয়টি ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে কাজলি ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার আমিরুল ইসলাম বলেন, গরীবশাহ দেওয়ানের মাজারে গিয়ে মাদ্রাসার ২ ছাত্রের মধ্যে ঝামেলা হয়৷ পরে পতিষ্ঠানে এসে স্বাধীন ও তুষারকে ডেকে মীমাংসা করে দিই। মাদ্রাসা থেকে স্বাধীন বাড়ি ফেরার পথে কে বা কাহারা মেরেছে আমি জানি না। আমরা ছেলেটির খোঁজ খবর নিয়েছি। প্রতিষ্ঠানের বিষয় সমাজিক দ্বদ্ধে না জড়ানোই ভালো। বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।

কাজলি ইসলামীয়া দাখিল মাদ্রাসার সভাপতি ইরাদ বিশ্বাস বলেন, কয়েকদিন আগে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমি বিষয়টি জানার পর সুপারের সাথে ছেলেটিকে হাসপাতালে দেখতে যাই। বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: