শ্রীপুরে কৃষি পন্যের দোকানে দুর্ধর্ষ চুরি। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে নাসিরুল ইসলাম নামে এক ব্যক্তির সূর্যমূখী কৃষি পন্য নামে একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার কালিনগর বাজারে এ ঘটনা ঘটে।

সূর্যমূখী কৃষি পন্যের মালিক নাছিরুল ইসলাম বলেন, প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে দোকানে এসে আলো দেখতে পাই। পরে দেখি দোকানের পেছনের টিন কেঁটে চোঁর সাড়ে ৫ লাখ টাকার পেঁয়াজের বীজ ও ক্যাশ বাক্স ভেঙে ৫ হাজার টাকা নিয়ে গেছে।

কালিনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক খোন্দকার নাসিরউদ্দিন বলেন, সকালে বিষয়টি জেনেছি। থানায় ফোন করে পুলিশকে বিষয়টি জানাই। চোর ধরার চেষ্টা চলছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: