শ্রীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শেখ রাসেল দিবস উদযাপিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শেখ রাসেল দিবস-২০২২ উদযাপিত হয়েছে। আজ সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটির কার্যক্রম শুরু হয়। পুষ্পস্তবক অর্পণ করেন শ্রীপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, আনসার ও পুলিশ বাহিনী। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোআ ও মোনাজাত করা হয়। এরপরই একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা হল রুমের আলোচনা সভায় অংশগ্রহণ করে।

আলোচনা সভায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, শ্রীপুর সরকারী এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামীমুল ইসলাম, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ সবুর হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে শিশুদের উপস্থিত বক্তিতা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, ও কুইজ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল থেকে অর্ধ-শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি শ্যামানন্দ কুন্ডু।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: