শালিখায় শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
“শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এই প্রতিপাদ্যের বিষয়ে সারাদেশের ন্যায় মাগুরার শালিখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠ পুত্র  ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিনও শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সাড়ে ৬টায় পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা/কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, পেশাজীবি সংগঠনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় উপজেলা ,প্রশাসন,পুলিশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে৷ এরপর সকাল ৯ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা৷ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার (ভূমি) উম্মে তহমিনা মিতু,শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম,মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার৷ এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তি ও  শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন৷ বক্তারা শহিদ শেখ রাসেলের জীবনী নিয়ে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন৷
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: