শ্রীপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগ জাতীয় শোকদিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রোরবার বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কানন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কাজী জালাল উদ্দিন, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান, কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর মোল্লা প্রমুখ।

No description available.

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম সর্দারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দ্বারিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল রাহুল, শ্রীকোল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুলন মিয়া, শ্রীপুরের সভাপতি হাবিব মন্ডল, সব্দালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল জুবায়ের প্লাবন, আমলসারর সাধারণ সম্পাদক মোঃ সাচ্চুসহ অন্যরা।

আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্বর ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: