মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার শ্রীপুর উপজেলার চর-চাকদা এলাকায় গড়াই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, চর-চাকদা এলাকায় গড়াই নদীতে বুধবার দুপুরে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির গলা আংশিক কাটা ছিল। তাৎক্ষনিকভাবে মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

