গড়াই নদীর ভাঙ্গন রোধে ৩০৮ কোটি টাকার প্রকল্প- পানি সম্পদ প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে ৩০৮ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। এই প্রকল্প বাস্তবায়িত হলে গড়াই নদীর ভাঙ্গন কবলিত এলাকা সব ধররেন ঝুঁকি থেকে মুক্ত হবে। আজ বিকালে মাগুরার শ্রীপুর উপজেলার গড়াই নদীর চর চৌগাছি এলাকায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অবঃ) নজরুল ইসলাম একথা জানান।

স্থানীয় প্রাক্তন শিক্ষাবিদ কামালউদ্দিন শেখের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব, জেলা প্রশাসক আতিকুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সব্দালপুর ইউপি চেয়ারম্যান নুরোল হোসেন মোল্যা, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন প্রমুখ।

ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী চর চৌগাছি গড়াই নদীর ঘাটে অনুষ্ঠিত ‘শেখ রাসেল গোল্ডকাপ নৌকা বাইচ প্রতিযোগিতা’র পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে কিছু দূর্নিতিবাজ ও লুটেরা মিলে যে অশুভ ঐক্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে তা সফলতার মুখ দেখবে না। অশুভ শক্তির কোন ঐক্যই কোনদিন সত্যের কাছে টেকেনি। জনগণ আগামী নির্বাচনে আ’লীগকে আবারও ক্ষমতায় এনে সব ষড়যন্ত্রের জবাব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: