মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর গার্লস স্কুল প্রাঙ্গণে ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। স্থানীয় শ্রীপুর কম্পিউটার ও জুৃয়েল লাইব্রেরির উদ্যোগে এ ওষধি গাছের চারা রোপন করা হয়।
শ্রীপুর কম্পিউটার ও জুৃয়েল লাইব্রেরির উদ্যোক্তা জুয়েল রানা জানান, সোমবার দুপুরে শ্রীপুর গার্লস স্কুল প্রাঙ্গণে একটি হরতকি ও একটি দেশী নিম গাছের চারা রোপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর প্রধান, সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, মো. ছালামত আলিসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ছাএীবৃন্দ।

