মাগুরায় খেয়া ঘাটে পরিত্যক্ত অপ্রকৃতিস্থ নারী, প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা

মাগুরানিউজ.কমঃবিশেষ প্রতিবেদক- 

জীবন সংকটে রয়েছেন মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের পয়ারী পুরাতন খেয়া ঘাটে পরিত্যক্ত এক অজ্ঞাতপরিচয় অপ্রকৃতিস্থ এক নারী।

কৃঞ্চ রায় নামে এক যুবক ও স্থানীয়রা জানিয়েছেন, সপ্তাহ ধরে শত্রুজিৎপুর ইউনিয়নের পয়ারী পুরাতন খেয়া ঘাটে ওই নারী অবস্থান করছেন। সপ্তাহ আগে দু’জন লোক ওই নারীকে ঘাটে ফেলে রেখে চলে গেছে। অসুস্থ, অপ্রকৃতিস্থ ও চলাচলে অক্ষম ওই নারী তার বাড়ি কোথায় বা নাম কিছুই বলতে পারেনা। এর মাঝে বৃষ্টির সময় কিছু যুবক পাটকাঠি ও পলিথিন দিয়ে ঘর তৈরী করে দেয়াতে বৃষ্টি থেকে কিছুটা রক্ষা পেয়েছে ওই নারী। বিভিন্ন লোকের দেয়া খাবার খেয়ে বর্তমানে দিন চলছে।

স্থানীয়রা আরোও জানিয়েছেন, বর্তমানে অবস্থা এমন দাড়িয়েছে দায়িত্ব এড়াতে নদীর এ পারের লোক ওপার রেখে আসছে, ওপারের লোক এ পাড়ে। বিষয়টি সপ্তাহব্যাপি জানাজানি হবার পরেও প্রশাসনের দ্বায়িত্ব নেয়া নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। বর্তমানে অসুস্থ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে অজ্ঞাতপরিচয় অপ্রকৃতিস্থ ওই নারী। দ্রুত প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: