মাগুরা নতুন বাজার থেকে ইয়াবাসহ আটক ১

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা শহরের নতুন বাজার এলাকা থেকে শাহিন মল্লিক (৩০) নামে একজনকে ১৫ পিস ইয়াবাসহ আটক করেছে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশ সুত্র জানায়, আজ মঙ্গলবার দুপুরে নতুন বাজার এলাকায় দুইজন ইয়াবা বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম আজম, এএসআই শামিম রেজা, শহিদুজ্জামান, শ্রীকান্তসহ টিমের সদস্যরা শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালান।

এ সময় ১৫ পিস ইয়াবাসহ শাহিন মল্লিককে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর বিক্রেতা রিপন শেখ ওরফে বড় রিপন (৪০) পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক শাহিন মল্লিক শহরের নিজনান্দুয়ালীর রজ্জব মল্লিক ওরফে ফেটোর ছেলে এবং পালিয়ে যাওয়া রিপন ওরফে বড় রিপন একই এলাকার তৈয়ব শেখের ছেলে।

মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান, আটক শাহিন ও পলাতক রিপন ওরফে বড় রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: